একাত্তর বাংলাঃ সংবাদ উপস্থাপক বা উপস্থাপিকা হতে সবারই কম বেশি ইচ্ছা থাকে। এমন সুযোগ দিতে যাচ্ছে জনপ্রিয় টিভি চ্যানেল নাইন। চ্যানেল নাইনে নিউজ প্রেজেন্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিছু সংখ্যক নিউজ প্রেজেন্টার চ্যানেলটিতে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা: এই পদটিতে আবেদন করতে হলে প্রার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, টিভি ও ফিল্ম স্টাডিজে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস করতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপিসহ মহাব্যবস্থাপক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, ভারগো মিডিয়া লিমিটেড (চ্যানেল নাইন), ৩৭ শহীদ তাজউদ্দীন সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮ ঠিকানায় পাঠাতে হবে।
আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রার্থীদেরকে অবশ্যই আবেদনপত্র পাঠাতে হবে।

