একাত্তর বাংলা রিপোর্টঃ দৈনিক জনতার কন্ঠস্বর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জাকের পার্টি যুবফ্রন্ট ময়মনসিংহ জেলা ও বিভাগীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক শহিদুল্লাহ খান আর নেই তিনি ২০ জানুয়ারী শনিবার রাত আনুমানিক ৯ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার অকাল মৃত্যুতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক এ কে এম ফকরুল আলম বাপ্পি চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং একাত্তর বাংলা নিউজ পোর্টাল এর প্রধান সম্পাদক সুমন ভৌমিক’সহ ময়মনসিংহের বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দগণ গভীর শোক প্রকাশের পাশাপাশি তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

