চাঁদপুরের অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ৫২ জেলে আটক

Date:

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন অভয়াশ্রমে অভিযান চালিয়ে ৫২ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। আটক জেলেদের মধ্যে ৩৮ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদ-, ৩ জনকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১১ জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ও আসাদুজ্জামান সরকার।

এসব তথ্য নিশ্চিত করে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চাঁদপুরের মেঘনা নদীতে জেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় নদীর হরিণা থেকে হাইমচরের মনিপুর, সাহেবগঞ্জ ও চরভৈরবী এলাকায় জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ৫২ জেলেকে আটক করা হয়।

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা এসএম মুশফিকুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম. সফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন।

উল্লেখ্য জাটকা রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের মতলব উত্তর ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সকল মাছ ধরা, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারী জেলেদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছর কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দন্ডের বিধান রয়েছে।

আরও পড়ুন ◾চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানে আরও স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে : আরাফাত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান