অনলাইন ডেস্ক :
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে আগামীকাল ১২ নভেম্বর সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আগামীকাল বেলা ১২ টায় ৫৫/বি, পুরানা পল্টনস্থ (নোয়াখালী টাওয়ার, ৩য় তলা) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন সম্মেলন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বক্তব্য রাখবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রতিনিধিগণের উপস্থিতি কামনা করেছেন দলটির প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ূম।

