একাত্তর বাংলাঃ চলতি বছর সাহিত্যে দু’টি নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
মঙ্গলবার (০৫ মার্চ) সুইডিস নোবেল একাডেমির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গেল বছর যৌন অসদাচরণের অভিযোগে সমালোচনার মুখে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা স্থগিত করতে বাধ্য হয়েছিল নোবেল কমিটি। আর এ কারণেই এবছর ২০১৮ এবং ২০১৯- দুই বছরের জন্য দুইজনের নাম ঘোষণা করা হবে।

