আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি: পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আসাদুজ্জামান নামে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত ১৫ মে তিনি মদিনায় মারা যান।
তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪। এটিই চলতি মৌসুমে হজ করতে যাওয়া প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।
এদিকে পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত (১৭ মে) সৌদি পৌঁছেছেন ২৭ হাজার ১১১ জন হজযাত্রী। এর মধ্যেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২৩ হাজার ৩৬৪ জন।
উল্লেখ্য যে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ারফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে।হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরুহবে।দেশে ফেরার ফ্লাইট আগামী ২২ জুলাই শেষ হবে।

