চমক নিয়ে আসছেন রকস্টার শাকিরা

Date:

কলম্বিয়ান পপগায়িকা শাকিরা ইসাবেল মেবারাক রিপোই। বিশ্বজুড়ে শাকিরা নামে পরিচিত পাওয়া এই তারকা একাধারে গায়িকা, গীতিকার, সুরকার, সংগীত প্রযোজক, নৃত্যশিল্পী ও মানবহিতৈষী। ২০১৭ সালে মুক্তি পেয়েছিল তার সর্বশেষ অ্যালবাম ‘এল ডোরাডো’। ৭ বছর পর আবার বাজারে আসছে তার বহুল প্রতীক্ষিত ‘ওমেন নো লংগার ক্রাই’ (নারীরা আর কাঁদে না) শিরোনামের অ্যালবামটি। শাকিরা জানান, আসছে ২২ ফেব্রুয়ারি তার ১২তম স্টুডিও অ্যালবামটি সব প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

এর মাধ্যমে আগের চেয়ে আরও বেশি শক্তিমত্তা নিয়ে ফিরে আসছেন এই শিল্পী। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যালবামের প্রচ্ছদও শেয়ার করেছেন শাকিরা। ছবিতে কলম্বিয়ান গায়িকার মুখ খুব কাছ থেকে দেখা যাচ্ছে, তিনি আকাশের দিকে তাকিয়ে রুপালি অশ্রু ঝরাচ্ছেন। এ ছাড়া তিনি ভিজ্যুয়ালের আরও তিনটি ছবি আপলোড করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অ্যালবামটি সম্পর্কে শাকিরা লিখেছেন, ‘আগামী ২২ মার্চ আসছে আমার নতুন অ্যালবাম ‘ওমেন নো লংগার ক্রাই’। এর কৃতিত্ব আমার একার নয়। আপনারা সবাই এবং আমার পুরো টিম এই কাজের সঙ্গে ছিল। যারা প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিল।’

অ্যালবামটির নামকরণের কারণ উল্লেখ করে এই রকস্টার লিখেছেন, ‘প্রতিটি গান লিখতে গিয়ে আমি নিজেকে ভেঙেচুরে নতুন করে তৈরি করেছি। সেগুলো গাইতে গাইতে আমার অশ্রু হীরে এবং আমার দুর্বলতা শক্তিতে পরিণত হয়েছে।’

শাকিরা বলেন, প্রত্যেক নারীর জীবনেই এমন একটা সময় আসে যখন সে আর নিজেকে নিজের মতো করে ভালোবাসতে এবং গ্রহণ করতে অন্য কারও ওপর নির্ভর করে না। তিনি বলেন, ‘জীবনে এমন একটি সময় আসে যখন অন্য কাউকে খোঁজার বদলে মানুষ নিজেকে অনুসন্ধান করে। এমন সময়ও আসে যখন নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষার বদলে, খাঁটি হওয়ার আকাঙ্ক্ষা আসে মানুষের মনে। যখন বিশ্বস্ত কাউকে খুঁজে পাওয়া নিজের প্রতি বিশ্বস্ত হওয়ার চেয়ে কম গুরুত্বপূর্ণ হয়ে যায়।’

শাকিরা ২০২৩ সালে বিশ্বের অন্যতম শ্রোতাপ্রিয় তারকা এবং গত তিন দশকব্যাপী একজন গুরুত্বপূর্ণ সংগীত তারকা হিসেবে বিবেচিত। অ্যালবামের আটটি গান নতুন, একটি রিমিক্স এবং সাতটি আগে প্রকাশিত একক সংগীত। গত বছরের সেপ্টেম্বরে শাকিরাকে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে ‘ভিডিও ভ্যানগার্ড’ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছিল, যা একজন শিল্পীর আজীবনের কৃতিত্বের স্বীকৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান