কবুি মোঃ সেলিম হোসেন
শুরু হলো চব্বিশ
মনটা করছে নিসপিস।
কখন যাবো স্কুলে,
হাতে নিবো বই তুলে।
নতুন বইয়ের গন্ধ,
তুলবে মনে ছন্দ।
শিক্ষাক্রমের নতুন ধাপ,
নাই মুখস্থের কোনো চাপ।
বাস্তবমুখী শিক্ষা
দিবে জীবন দীক্ষা।
জেনে বুঝে করে কাজ,
শিক্ষার শুরু হবে আজ।
বদলে যাচ্ছে ধরনী,
শিক্ষা হবে তরণী।
বদলে যাচ্ছে পেশা,
জ্ঞানার্জন তাই নেশা।
শুরু হলো নতুন দিন,
বাজবে এবার সুখের বীণ।
উৎসবমুখর করবো কাজ,
উঠবে তবে মাথায় তাজ।

