একাত্তর বাংলাঃ চট্টগ্রামে আগুনে একটি সোয়েটার কারখানার বিপুল পরিমাণ পণ্য পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুরে নগরীর দেওয়ানহাট এলাকায় এ ঘটনা হয়। ফায়ার সার্ভিস জানায়, ক্রিসল্যান্ড সোয়েটার নামে ৬ তলা কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত ছড়িয়ে পরলে পোশাক শ্রমিকরা নেমে আসেন।
এতে বেশ কিছু সুতার গ্যাট পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

