গ্যাসের মূল্য বৃদ্ধির ইস্যু নিয়ে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Date:

চীফ রিপোর্টারঃ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দীর্ঘদিন যাবৎ কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল সকাল ১১ টার সময় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করে দলটির নেতা-কর্মীরা। সমাবেশ শেষে পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশী বাঁধার মুখে পড়ে। বাঁধার মুখে পড়ে বিক্ষোভ মিছিলটি বেশিদূর পর্যন্ত এগুতে পারেনি। কার্যালয় চত্বরের সম্মুখস্থ রাস্তায় আটকে দিয়েছে পুলিশ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি, ছাত্রদল.যুবদল,স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।

মিছিলটি পুলিশের বাধা উপেক্ষা করে কিছুদূর এগিয়ে গেলে পুলিশের বাধায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। মিছিলে অংশ নেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক আমজাদ আলী, জেলা যুগ্ম সম্পাদক কাজী রানা ও শাহ শিব্বির আহমদ বুলু, সহ সাংগঠনিক সম্পাদক লিটন আকন্দ, জেলার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এম এ হান্নান খান, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ রতন আকন্দ, বিএনপি নেতা শরাফউদ্দিন কোহিনুর, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, শামীম আজাদ, খন্দকার মাসুদুল হক, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহিদুল আমিন খসরু ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল,  মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম উজ্জ্বল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু, দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী, সিজার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান