গোপালগঞ্জ পৌরসভার ১৮২ কোটি ৯৫ লক্ষ ৬৭ হাজার ৪১৩ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা

Date:

জেলার গোপালগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থবছরে ১৮২ কোটি ৯৫ লক্ষ ৬৭ হাজার ৪১৩ টাকা উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৪০ টাকা।
আজ রোববার দুপুরে গোপালগঞ্জ পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষনা করেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পৌরসভার ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু বলেন, ‘আগামী অর্থবছরে পৌর এলাকায় তিনটি বড় সুপারমার্কেট ও পানি শোধনাগার নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক প্রকল্প নির্মাণসহ বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে গোপালগঞ্জ পৌরসভা একটি আধুনিক ও ডিজিটাল পৌরসভা গড়ে উঠবে।’
গোপালগঞ্জ পৌরসভার ২০১৯-২০ অর্থবছরে বাজেটে আয় ধরা হয়েছে ১৮৬ কোটি টাকা ৩৭ লাখ ৯৭ হাজার ৪৫৩ টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ৮ কোটি ৪২ লাখ ৯৫ হাজার ৩৭৭ টাকা, রাজস্ব থেকে ১২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা, প্রকল্প হতে জমি ক্রয় বাবদ ৫০ কোটি ও উন্নয়ন থেকে ১১৫ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৭৬ টাকা আয় ধরা হয়েছে।
এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৯৫ লক্ষ ৬৭ হাজার ৪১৩ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ১১ লক্ষ ১০ হাজার টাকা, জমি ক্রয় বাবদ খরচ ধরা হয়েছে ৫০ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ৮৪ লাখ ৫৭ হাজার ৪১৩ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান