গাজায় না খেয়ে মারা গেছে ২০ জন

Date:

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় আরও সাহায্য পাঠানোর ডাক দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অবরম্নদ্ধ এই উপকূলীয় এলাকাটিতে না খেয়ে অপুষ্টি ও পানিশূন্যতার শিকার হয়ে মৃতের সংখ্যা ২০ এ গিয়ে দাঁড়িয়েছে।খবর আল জাজিরার।

এ বিষয়ে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেছেন, ‘না খেয়ে থাকার কারণে ও হাসপাতালে চিকিৎসা নিতে ব্যর্থ হওয়ায় নীরবে প্রতিদিন ১৫ থেকে ২০ জন লোক মারা যাচ্ছে।’

এদিকে, গাজায় পূর্ণমাত্রার দুর্ভিক্ষ ঠেকাতে যুদ্ধবিরতির নির্দেশ দিতে আন্তর্জাতিক আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

গাজা যুদ্ধে ইসরায়েলি বর্বরতার জবাব দিতে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলায় এই প্রথম মৃতু্যর কথা তুলে ধরেছে ইয়েমেন ভিত্তিক ইরান সমর্থিত বিদ্রোহীরা।

অন্যদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি রাফাহ শহরে সামরিক অভিযানের বিস্তৃতি ঘটায় তবে তা মিসরের সঙ্গে তার দেশের শান্তিচুক্তিকে ভ-ুল করে দিতে পারে। হারিট্‌জ পডকাস্টে প্রচারিত এক বক্তব্যে বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর সমালোচক ওলমার্ট বলেন, নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভার মিত্ররা যুদ্ধ থামাতে মোটেও আগ্রহী নয় বরং পশ্চিম তীরেও উত্তেজনার আগুন উসকে দিতে চান তারা।

ওদিকে, অধিকৃত পশ্চিম তীরের তুবাস ও তাম্মুন শহরে অভিযান চালিয়ে কমপক্ষে নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, গাজার ওপর চাপিয়ে দেওয়া ইসরায়েলের এই যুদ্ধ ‘মানবিকতার বিরম্নদ্ধে একটি ট্রাজেডি’ এবং তা ‘সভ্যতার জন্য অসম্মান।’

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে ও হামলায় ৩০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এসব হামলায় আহত হয়েছে আরও ৭২ হাজার ১৫৬ জন। অন্যদিকে ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মারা গিয়েছিল এক হাজার ১৩৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান