একাত্তর বাংলাঃ আপনি চাইলে গাছের পাতা চুড়ে ফেলতে পারেন। হয়তো বা আদরে এক কি দুইটি চুমুও দিতে পারেন। কিন্তু কখনো শুনেছেন কি ? গাছের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার রীতি প্রচলিত রয়েছে ।
আপনি কি ভাবতে পারেন যে কোন মেয়ে গাছ কে ভালবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। অবাক করা ব্যাপার তাই না?
জি এই অবাক করা কন্ড কারখানা ঘটে থাকে মেক্সিকোর ওজাকা অঞ্চলে । এখানকার একদল মেয়ে রা প্রথামত চুমু দিয়ে গাছের সাথে বেশ আনুষ্ঠানিকতার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় ।
আর এই কাজগুলো যারা ঘটাচ্ছেন তারা আর কেউ নয়, তারা সামাজিক আ্যকটিভিস্ট।
শুধু তাই নয় তারা এই বিবাহ টি সম্পন্ন করে গণবিবাহের মাধ্যেমে।
অনেকের হয়তোধারনা কেন এই ব্যাতিক্রমী উদ্যোগ ? মেক্সিকোর অবৈধ চোরাচালান ব্যবসার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ সরূপ পালন করে। কেননা ওখানকার প্রধান সমস্যা হলো অবৈধ চোরাচালান ও মাদক ব্যবসা।
ব্রিটিশ মেট্রোর রিপোর্ট অনুযায়ী এ অঞ্চলে বৃহৎ অংশ প্রায় তিন ভাগ শুধু জঙ্গল ও গাছ-গাছালি সমৃদ্ধ।
এই চোরাচালানের ফলে গাছ গুলো কেটে উজার করা হচ্ছে যা পরিবেশের জন্য হুমকি সরূপ।

