মোঃ সেলিম হোসেন
কোলে বসে খোকাবাবু
সুরে সুরে বলে,
ভারি মজা হতো মাগো
আমি পাখি হলে।
উড়ে উড়ে যাবো দূরে
গেয়ে সুরে সুরে,
ছুটে যাবো নীলাকাশে
কাছে কি’বা দূরে।
তারা ছোঁয়ে দেখেশুনে
জেনে নিবো তবে,
মহাকাশে যতো কিছু
জানা হয়ে রবে।
উড়ে যাবো বনে বনে
ফুলে উঁকি দিবো,
প্রজাপতি, পাখিদেরে
সাথী করে নিবো।
ভারি মজা হতো তবে
দুটি পাখা পেলে,
ধরাময়ে আলো আমি
দিবো তবে মেলে।

