একাত্তর বাংলাঃ বেগম জিয়ার সাজা বাড়াতে আপিলের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দুদকের বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার সকালে সময় সংবাদকে তিনি একথা জানান।
এদিকে, দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, বেগম জিয়ার জামিনের বিরোধিতা করে আইনি লড়াই করবে দুদক।
অ্যাটর্নি জেনারেল বলেন, খালেদা জিয়ার বয়স বিবেচনা করে তাকে সাজা কম দেয়া হয়েছে। তার সাজা বাড়ানোর জন্য আবেদনের সিদ্ধান্তের এখতিয়ার দুদকের। তারাই সিদ্ধান্ত নিবে তারা কী করবে।
অন্যদিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এই মামলাটি বহুবার হাইকোর্টে আনা হয়েছে। দুদকের পক্ষ থেকে বারবারই বিরোধীতা করা হয়েছে। খালেদা জিয়া যদি জামিন আবেদন করেন তবে তার বিরোধীতা করবে দুদক।

