চীফ রিপোর্টারঃ এক বছরের অধিক সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
দ্বিতীয় দিনের মত মঙ্গলবার ২ এপ্রিল তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করবেন গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসার সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ।
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে সোমবার ১ এপ্রিল কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়।
জানা যায় ডায়াবেটিস, আথ্রাইটিসসহ বেশ কয়েকটি মারাত্মক রোগে ভুগছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

