চীফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অনশন কর্মসুচি পালন করেছে সিলেট জেলা বিএনপি। বিপুল লোক সমাগমে আজকের অনশন পালিত হয়।
আজ শনিবার ৬.০৪.১৯ ইং সকাল ১১টা থেকে রেজিস্টারি মাঠে শুরু হয়। এ অনশন কর্মসূচি চলে বেলা ১টা পর্যন্ত।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম.এ হক, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএপির সহসভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহসভপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ দলের নেতা-কর্মীরা অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

