একাত্তর বাংলাঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত হবে কি না তা আদালতের বিষয়। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসনের সামনে বিআরটিএর অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত হবে কি_না সেটাও সিদ্ধান্ত নিতে পারে আদালত। আমি একথা বলতে পারি সরকার এই ব্যাপারে কোন হস্তক্ষেপ করবে না। সরকার আগে করে নাই, ভবিষ্যতেও করবে না।
বিএনপি আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) যেভাবে হাঁক-ডাক দেন, সেটা জনগণ সাড়া না দিলে তো গণ আন্দোলন হবে না।
গত নয় বছরে তারা বারবার ডাক দিয়েছে, জনগণ সাড়া দেয়নি। যে আন্দোলনে তারা নিজেরাই অংশ নেন না। সেই খানে জনগণ কি করে আসবে।

