খাদ্য নিরপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে ফলদ বৃক্ষ রোপণ করুন : রাষ্ট্রপতি

Date:

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে দেশবাসীকে বেশি করে ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানিয়েছেন।
তিনি ‘ফলদ বৃক্ষ রোপণ পক্ষ’ ও ‘জাতীয় ফল প্রদর্শনী’ উপলক্ষে আজ এক বাণীতে এ আহবান জানান।
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল রোববার থেকে দেশব্যাপী ‘ফলদ বৃক্ষ রোপণ পক্ষ’ এবং তিন দিনব্যাপি (১৬ হতে ১৮ জুন) ‘জাতীয় ফল প্রদর্শনী’ অনুষ্ঠিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন,‘আমি মনে করি ফলদ বৃক্ষ রোপণ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ যথার্থ হয়েছে ।’
আবদুল হামিদ বলেন,মানবদেহের পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে ভিটামিন ও খনিজ পদার্থের সহজলভ্য ও প্রাকৃতিক উৎস হলো ফল।
‘আমাদের মাটি ও জলবায়ু’ বিভিন্ন রকমের ফল চাষের জন্য অত্যন্ত উপযোগি’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের বহুমাত্রিক উন্নয়নমূলক কার্যক্রমের ফলে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। উন্নয়নের এই অগ্রযাত্রায় কৃষিখাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাষ্ট্রপতি বলেন,সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আজ দানাদার খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। শাকসবজি, ফলমূল উৎপাদনও বেড়েছে বহুগুণ। দেশীয় ফলমূলের ব্যাপক উৎপাদন জাতীয় পর্যায়ে দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে।
আবদুল হামিদ মনে করেন,সারাদেশে ফল চাষের সম্প্রসারণ ঘটিয়ে জনগণের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি ফল উৎপাদন ও প্রক্রিয়াকরণের মাধ্যমে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
রাষ্ট্রপতি বলেন,ঐতিহ্যবাহী নানা জাতের দেশি ফল গাছ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে অল্প পরিচর্যায় আশানুরূপ ফলন দিয়ে থাকে। তবে অনেক প্রজাতির ফল ‘আমাদের দেশ’ হতে বিলুপ্তির পথে। তাই ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী নতুন প্রজন্মকে বৈচিত্র্যময় ফল সম্পর্কে ধারণা প্রদানসহ তাদের ফলদ বৃক্ষ রোপণে উৎসাহিত করবে।
তিনি ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী ২০১৯’র সার্বিক সাফল্য কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান