একাত্তর বাংলা রিপোর্ট :– ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে অপরাধী মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ পুলিশ সুপার এর দিকনির্দেশনায় ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর তত্বাবধানে কোতোয়ালী মডেল থানা পুলিশ আইন-শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং আদালতের নির্দেশ বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সেই আলোকে গত ২৪ ঘন্টায় এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ৪ নভেম্বর ডিউটি করাকালীন অপহরনকারীরা মাইক্রোতে আটকে রেখে টাকা আদায় করার ঘটকায় মোঃ মফিজুল ওরফে মফিজ (৩০), মোহাম্মদ আল মামুন ওরফে সাগর (৩০), মোঃ ফরমান (২৫) কে গ্রেফতার করেন, ইন্সপেক্টর ওয়াজেদ আলী এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন গাঙ্গীনারপাড় মোড় এলাকা থেকে বিস্ফোরক মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ রাকিবুর রহমান বাবু (৪২), মোঃ শফি আল ফারুক (৪৫), সাইফুল ইসলাম ফকির (৪৩), মোঃ হীরা (৪০) কে গ্রেফতার করেন, এসআই মনিতোষ মজুমদার অত্র থানা এলাকায় অভিযান পরিচালান করে সাহেব কাচারী বাজারস্থ লেতু মন্ডল উচ্চ বিদ্যালয় এর গেইটের সামনে সরকারী পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ আসাদুল হক (২১), মোঃ শান্ত মিয়া (৩৩), মোঃ আশরাফুল ইসলাম (৩৩) কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন, এসআই শামছুজ্জামান এর নেতৃত্বে অত্র থানাধীন সানকিপাড়াস্থ সিনেমা হলের পিছনে জনৈক দেলোয়ার হোসেন দেলু এর পাকা বসতবাড়ীর সামনে সরকারী পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক (৩৪), মোঃ পারভেজ হোসেন (২৯), কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন, এসআই আলী আকবর সঙ্গীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালান করে আকুয়া বাইপাস এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মোঃ আব্দুল মান্নান (৫৩) কে গ্রেফতার করেন, এসআই শামছুজ্জামান সঙ্গীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালান করে অত্র থানাধীন কাশর এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী মোঃ তারিকুল ইসলাম তারেক (৩২) কে গ্রেফতার করেন, এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালান করে শম্ভুগঞ্জ মাছ বাজার এলাকা থেকে মাছ চুরি এবং বিষ প্রয়োগ করে মাছ মারার ঘটনার সহিত জড়িত সন্দিগ্ধ আসামী মামলার আসামী জজ ময়িা (৫৫) কে গ্রেফতার করেন, এএসআই ফরহাদ উদ্দিন সঙ্গীয় ফোর্স অত্র থানা এলাকায় অভিযান পরিচালান করে বড় বাজার এলাকা থেকে জন সাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে আসামী রাসেল ফকির (৪০) গ্রেফতার করেন, এসআই কামরুল হাসান, আরিফুল ইসলাম, এএসআই নূরে আলম, রেজাউলকরিম, মোঃ কাজল মিয়া অফিসার ফোর্স অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নিম্নোক্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীদের ধৃত করেন। গ্রেফতারী পরোয়ানায়ভুক্ত পলাতক ধৃত আসামীরা হলো-মোঃ আব্দুল জলিলফ রাজী, মোঃ হুমায়ুন কবীর (৪৪), মোঃ সাগর, মোঃ রফিকুল (৫০), মোঃ হান্নান মিয়া (৫২), মোঃ সাকিল মিয়া (২২)। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কোতোয়ালী পুলীশের অভিযানে গ্রেফতার ২৪ জন
Date:

