একাত্তর বাংলাঃ মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক, ৬৯ এর তুখোড় ছাত্রনেতা, বিএনপির সাবেক সফল মহাসচিব, সাবেক মন্ত্রী কে.এম. ওবায়দুর রহমান এর ১১ তম মৃত্যুবার্ষিকী।
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র ওবায়দুর রহমান।
বিপ্লবেই যার জীবন, কারাগারেই যার ঠিকানা। ইতিহাস সাক্ষী হয়ে আছে সাবেক এই সংগ্রামী মানুষটি ঘটনাবহুল জীবনের অধিকারী।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন কারাগারে। স্বাধীনতা সংগ্রাম হতে তিনি রাজনৈতিক কারণে মোট দশবার কারাগারের অন্ধকষ্টে কাটিয়েছেন জীবনের ১৪টি বসন্ত ।
যেটা শুধু বিএনপি’র রাজনীতিতে নয় বরং দেশের চলমান রাজনীতিতে বিরল।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী একাধিকবার নির্বাচিত সাংসদ বিপ্লবী ওবায়দুর রহমান সফলতার সাথে বিএনপি’র মহাসচিবের দায়িত্ব পালন করেন ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত।
জনপ্রিয়তায় অত্যন্ত সফল যার জনপ্রিয়তা ছিলো আকাশচুম্বি।
১৯৯৬ সালে নির্বাচনে বিএনপির অনেক বাঘা বাঘা প্রার্থী হেরে গেলেও ওবায়দুর রহমান বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী সাজেদা চৌধুরী কে পরাজিত করেন।
২০০১-সালের নির্বাচনে তিনি কারাগারে থেকেও আবারো সাজেদা চৌধুরী কে পরাজিত করতে সক্ষম হন লক্ষাধিক ভোটের ব্যবধানে।
মরহুম এই নেতার প্রতি সম্মান জানিয়ে পল্টনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান আয়োজন করেছে।

