কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে: ধর্মমন্ত্রী

Date:

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।

তিনি ২৪ মার্চ সকালে জেলার ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে আরটিভি আলোকিত কুরআন ২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল হোসেনের সংবর্ধনা এবং আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন।

ফরিদুল হক খান বলেন, প্রতিবছরই বিশ্বের মুসলিম দেশ সৌদি আরব, দুবাই, গাম্বিয়া, ইরান, মিশর, জর্ডান, তুরস্ক, আলজেরিয়া, পাকিস্তান, মালদ্বীপসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হিফজ, কিরাত, তাফসীর ও ইমাম মুবাল্লিগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানসহ বিভিন্ন স্তরে এদেশের প্রতিযোগীরা পুরস্কার অর্জন করছে। ১৯৯৪ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত এরূপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৯০ জনের বেশি প্রতিযোগী আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। হাফেজদের এই অর্জন আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের।

মতবিনিময় সভায় উপস্থিত আলেম-ওলামা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, হাফেজ ইসমাইল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য একটাই। সেটা হলো এই ইসলামপুর থেকে ইসমাইলের মতো অনেক অনেক ইসমাইল গড়ে তোলা যারা ইসলামপুরের মুখ উজ্জ্বল করবে। বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ইসমাইল যদি পারে তাহলে অন্যান্য হাফেজরা পারবে। ইসমাইলের ওস্তাদ যদি পারেন তাহলে অন্যান্য ওস্তাদরাও পারবেন। শুধু প্রয়োজন একাগ্রতা, নিষ্ঠা, অধ্যবসায় এবং অনুশীলন।

ধর্মমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামা সমাজকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করেন। আপনাদের কাছ থেকে আমাদের কিছু প্রত্যাশা আছে। সেই প্রত্যাশা আমাদের ব্যক্তিগত কোন স্বার্থ হাসিলের জন্য নয়। প্রত্যাশা দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা চাই এমন একটি দেশ যেখানে দুর্নীতি, মজুতদারি, কালোবাজারি ও মুনাফাখোর থাকবে না। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থাকবে না। এজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। মানুষকে বোঝাতে হবে, ধর্মের বিধিবিধান জানাতে হবে। দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। আমার সন্তান ভালো থাকবে, আপনার সন্তানও ভালো থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, জামালপুর আইন কলেজের অধ্যক্ষ অ্যাড. আব্দুস ছালাম, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস প্রমূখ বক্তৃতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান