কিশোরগঞ্জ প্রতিনিধি: আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার অপরাধে পুলিশ অভিযান চালিয়ে ২৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
গত রোববার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের চর শোলাকিয়া এলাকায় অভিযান চালিয়ে মৃত তোরাব আলীর পুত্র মো. মতি মিয়ার (৫৫) বাসা জুয়া খেলা অবস্থায় নজরুল ইসলাম (৪৫), রবিউল আউয়াল শুভ (২২), মো. ফজলুর রহমান (২৮), মো. রুকন মিয়া (২৮), মো. আলাউদ্দিন (২৮), মো. জিয়া (৩৬), মো. আরিফুল ইসলাম (১৮), নিখীল ঘোষ (৩৫), আল-আমিন হোসেন রুবেল (২৯), মো. লিটন (২৬), মো. জুয়েল (৩১), কবির (২৩), মো. মাহবুব (২৭) মো. রাকিব (৩০), মো. রমজান (২২), মো. হায়দার আলী (২৫), মো. সুমন মিয়া (১৮), মো. মোখলেছ (২৫), মো. রিফাত (১৮), মো. মুসলিম (৩০), মো. রাসেল (২২), উজ্জ্বল বিশ্বাস, (২৫), দিলীপ রবিদাস (৩২), মো. নূর আলী (১৫) ও মো. মামুন (২১) কে আটক করে। এরা ওই স্থানে আইপিএল ফাইনাল ক্রিকেট খেলা দেখার আড়ালে জুয়া খেলায় লিপ্ত ছিলেন। এ সময় নগদ ৬৮ হাজার ২১১ টাকা ও একটি ২৪ ইঞ্চি এলইডি মনিটর জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই মো. মাসুদ মিয়া বাদী হয়ে ১৮৭৬ সনের প্রকাশ্য বঙ্গীয় জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের করে।
পরে আসামীগণ আদালতে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল বারী তাদের জামিনে মুক্তি দেন।

