কিশোরগঞ্জ প্রতিনিধি: ভৈরবে ২১০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১৪ (সিপিসি- ৩) ভৈরব ক্যাম্প উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া রেল লাইনের পার্শ্বের টং ঘর থেকে জগন্নাথপুর দক্ষিণপাড়া গ্রামের ইদ্রিছ মিয়া পুত্র মোঃ জমসেদ মিয়া (৪২) ও তার স্ত্রী মোছাঃ রোজিয়া বেগম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২১০ পিচ ইয়াবা আটক করে।
র্যাব- ১৪ (সিপিসি- ৩) ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

