কিশোরগঞ্জ প্রতিনিধি: র্যাব- ১৪ এক বিশেষ অভিযান চালিয়ে ১২৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গত শনিবার রাতে সদর উপজেলার স্বল্প মারিয়া এলাকা থেকে ব্রাহ্মণকান্দি গ্রামের মোঃ শাহাব উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ ফরহাদ উদ্দিন (২৫) কে আটক করে। তার কাছ থেকে ১২৫ পিচ ইয়াবা, ০১টি মোবাইল সেট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয় বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
র্যাব- ১৪ (সিপিসি- ২) এর কোম্পানী কমান্ডার ল্যাফটেনেন্ট এম শোভন খান বি.এন জানান, এ ব্যাপারে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

