কিশোরগঞ্জ প্রতিনিধি: “সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস- ২০১৯ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল রবিবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমবায় কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
বক্তব্য রাখেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ সজল কুমার সাহা, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ রওশান আখতার জাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, পিপি শাহ আজিজুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, বিএমএ কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি ডাঃ মোঃ মাহবুব ইকবাল, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ দীন মোহাম্মদ, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আ.ন.ম নৌশাদ খান, বিএমএ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল, সিভিল সার্জন অফিসের হেলথ এডুকেটর অফিসার উবায়দুল্লাহ, সাংবাদিক এ.কে নাছিম খান ও সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।

