কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপিত হয়েছে।
রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা মহামতি জীন হেনরী ডুনান্ট এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল ৯ টায় এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, অনুষ্ঠানের আহবায়ক বিলকিছ বেগম, আব্দুল্লাহ আল মোহাইমিন লাক মিয়া, আনোয়ার হোসেন বাচ্চু, মনোয়ার হোসেন রনি, মাহবুবুল আলম, আঃ মোতালিব, আক্তারুজ্জামান সুমন, হোসাইন মোহাম্মদ প্রদীপসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় কমিউনিটি সেন্টারে দিবসটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

