কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পল্লীতে এক গৃহবধু স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত বুধবার রাতে সদর উপজেলার বত্রিশ এলাকার দীপঙ্কর রায়ের স্ত্রী শান্তা রায় (৩২) গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। শান্তা রায় নরসিংদী জেলার রায়পুরা থানার রায়পুরা গ্রামের চিত্তরঞ্জন রায়ের কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, শান্ত জেদী ও মেজাজী স্বভাবের ছিল। স্বামীর সাথে অভিমান করে স্বামীর বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার এস.আই তোফায়েল আহম্মেদ ঘটনা নিশ্চিত করে বলেন, একটি অপমৃত্যুর মামলা হয়েছে ও লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

