কিশোরগঞ্জ প্রতিনিধি: পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার আসামী মুর্শিদ মিয়া আদালতে আত্মসমর্পন করেছে। গতকাল রবিবার কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন পূর্বক জামিনের আবেদন করলে বিচারক আল মামুন তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সেই সাথে কিশোরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য গত ১৯ মে কিশোরগঞ্জ আদালত প্রাঙ্গন থেকে ভৈরব থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি গ্রামরে আক্কাছ মিয়ার মুর্শিদ মিয়া পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভৈরব থানার পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন- ভৈরব থানা পুলিশের কনস্টেবল মো. নাজিম উদ্দিন, ফয়সাল আহমেদ, মন্তাজ মিয়া, মো. শাহজাহান ও জয়নাল আবেদীন। পরে কনস্টেবল মোঃ নাজিম উদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় বাদী হয়ে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অপরাধে আরও একটি মামলা দায়ের করে। উপরোক্ত আসামীকে আত্মসমর্পন করান এ্যাড. কুলেশ চন্দ্র নাগ।
কিশোরগঞ্জের আদালত থেকে পালিয়ে যাওয়া আসামীর আত্মসমর্পন
Date:

