একাত্তর বাংলাঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কারাগারে নয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচনী মাঠে প্রত্যাশা করে আওয়ামী লীগ।
শনিবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ডিসেম্বর মাসে যে নির্বাচন হবে, আমরা চাই সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক। এছাড়া আমরা আরো চাই, বেগম জিয়া কারাগার থেকে জামিন পেয়ে বেরিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করুক। তাকে আমরা কেউ ফাঁসাই নাই।
তার বিরুদ্ধে মামলা দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার। দুর্নীতির দায়ে দশ বছর আগে মামলা দেয়া হয়েছিল। দশ বছর পর রায় হয়ে সেই মামলাতেই তিনি জেলে গেছেন। আমরা চাই তিনি জামিন পেয়ে বের হয়ে আসুক। এসে নির্বাচনে যোগ দিক। খালি মাঠে আর গোল দিতে চাই না।
তিনি আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে অনেক লোডশেডিং ছিল। কিন্তু আওয়ামীলীগ ঘরে ঘরে বিদ্যুৎ এনে দিয়েছে। ধানের শীষে ভোট দিয়ে মানুষের দুর্দশার শেষ নেই।’

