একাত্তর বাংলাঃ রাজধানীর কামরাঙ্গীরচরে হেলে পড়া ৬তলা ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে বিআইডব্লিউটিএ- অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ভবনটি ভাঙার কাজ শুরু হয়। বাড়িটি মূল সড়ক থেকে কিছুটা দূরে থাকায় আশপাশের আধাপাকা ১০ টিরও বেশি স্থাপনা ভেঙে ফেলতে হয়।
স্থানীয় কাউন্সিলর জানান, আশপাশের লোকজনের নিরাপত্তা নিশ্চিতে তাদেরকে আগে থেকেই সরিয়ে নেয়া হয়েছে। রাজউকের অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছিল।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভবনটি হেলে পড়লে বাড়ির বাসিন্দা ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

