কর্মফল
মোঃ সেলিম হোসেন
কর্ম যেমন হয় জগতে
ফল তেমনই হবে,
ভালো কাজে সমাজ মাঝে
সেরা হয়ে রবে।
এই ভাবনা যে ভাবে না
অন্ধ চোখে চলে,
বেপরোয়া হয়ে তারা
যা ইচ্ছে তাই বলে।
বুক ফুলিয়ে চলে পথে
ফাঁকা বুলি ছেড়ে,
পান থেকে চুন খসে গেলে
যায় সেখানে তেড়ে।
আপন পরের ধার ধারে না
স্বার্থে মত্ত থাকে,
এমন মানুষ মরে শেষে
পড়ে কর্মের পাকে।
উপর মুখি ছুঁড়লে থুতু
নিজের গায়ে পড়ে,
সঠিক কাজটি না করলে তাই
সুখ আসে না ঘরে।

