কিশোরগঞ্জ প্রতিনিধি: করিমগঞ্জে দিন দুপুরে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ জুন) বিকাল সাড়ে চারটায় করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের দক্ষিণ চানপুর আবুল কাশেমের ফিসারী পাড় থেকে দুইজনের জবাই করা মৃতদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, মোছা. ইমা আক্তার (২৫) ও স্বামী মো. আবুবাক্কার (৩০)। ইমা আক্তার একই উপজেলার গাংগাইল পাঠানপাড়া গ্রামের মাসুদ মিয়ার মেয়ে। মো. আবু বাক্কার (৩০) সতেরদরিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। নিহত আবু বাক্কার পেশায় রিকশা চালক ছিলেন।
এলাকাবাসি জানায়, বিকেলে কয়েক জন পথচারী উপজেলার দক্ষিণ চানপুর গ্রামের আবুল কাশেমের ফিসারী পাড় দিয়ে যাচ্ছিলেন। যাবার পথে গলাকাটা দুইজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা এলাকাবাসিদেরকে খবর দেয়। পরে এলাকাবাসি পুলিশকে ঘটনা জানালে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের জবাই করা মৃতদেহ উদ্ধার করে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল হক জানান, কে বা কারা দুইজনকে জবাই করে ফেলে যায়। এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
করিমগঞ্জে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা
Date:

