ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে: হানিফ

Date:

একাত্তর বাংলাঃ চিকিৎসা নিয়ে ওবায়দুল কাদেরের মতো একজন মুক্তিযোদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা চলে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বুধবার (০৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং এখন আর তার অবস্থা সংকটাপন্ন নয় বলেও জানান হানিফ।

তিনি বলেন, স্বাস্থ্যগত অবস্থা আরো উন্নতি হলে এক সপ্তাহ পর ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হতে পারে।

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা এখন আর সংকটাপন্ন নয়। কিডনিতে সামান্য ইনফেকশন আছে।

এছাড়া তার বাকি সবকিছু এখন পর্যন্ত সবই ঠিক আছে। ডাক্তাররা আশা করছেন, এভাবে দ্রুত উন্নতির দিকে গেলে আগামী এক সপ্তাহের মধ্যেই তার অবস্থা স্বাভাবিকের কাছাকাছি আসবে। এরপরে তার হার্টের ব্লকগুলো বাইপাস সার্জারির মাধ্যমে পরিষ্কার করা হবে।

এসময় তিনি আরো বলেন, ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা তার সঙ্গে স্বাধীনতা বিরোধীদের তুলনা করা চলে না। চিকিৎসা নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বেগম জিয়ার তুলনা চলে না। বেগম জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি কারা কর্তৃপক্ষ যেভাবে চাইছেন সেভাবেই তার চিকিৎসা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান