একাত্তর বাংলাঃ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ওডারল্যান্ড ছিলেন ঢাকায় একটি জুতা প্রস্তুতকারক কোম্পানির প্রোডাকশন ম্যানেজার।
বিদেশী হওয়ায় পাক সেনাসদরে তাঁর ছিলো অবাধ যাতায়াত এবং তিনি আমন্ত্রণ পেতেন সেনাসদস্যদের আলোচনা সভায়ও, যেখান থেকে গোপন তথ্য তিনি পৌঁছে দিতেন মুক্তিযোদ্ধাদের কাছে।
নিজে একজন প্রাক্তন গেরিলা কমান্ডো হওয়ায় সেই অভিজ্ঞতাকে পুঁজি করে রণকৌশল শিখিয়ে দিতেন মুক্তিযোদ্ধাদের।
এছাড়া পাকবাহিনীর নৃশংস নির্যাতন ও গণহত্যার আলোকচিত্র তুলে গোপনে বহির্বিশ্বের বিভিন্ন তথ্য-মাধ্যমে পাঠাতে শুরু করেন, যা সারাবিশ্বে জনমত গড়ে তুলেছিলো বাংলাদেশের পক্ষে।

