একাত্তর বাংলাঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাকিস্তান সফরে যাচ্ছেন। আগামী মাসে তিনি এই সফর করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেহেরইয়ার খান। এই সফরকে ঐতিহাসিক সফর বলে উল্লেখ করেছেন তিনি।
তিনি বলেন এই সফর প্রতিটি পাকিস্তানির উৎসাহের জন্য। পাকিস্তানিরা অধীর আগ্রহে প্রেসিডেন্ট এরদোয়ানের সফরের জন্য অপেক্ষা করছে।
সামরিক শক্তির দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্টের এ সফরে পাকিস্তানে বিপুল পরিমাণ তুর্কি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদী ইমরান খানের সরকার।

