একাত্তর বাংলাঃ এবি ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চট্টগ্রামের হালিশহর থানায় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে এবি ব্যাংকের ১৩৩ কোটি টাকা আত্মসাৎ করেন।
এতে এবি ব্যাংক কর্মকর্তা নাজিম উদ্দিন ও আজাদ হোসেন এবং ইয়াসির এন্টারপ্রাইজের মালিক মোজাহের হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।

