এবার অনেকের ইফতারে খেজুর জুটা দুঃস্বপ্নের হয়ে যাবে

Date:

আসছে রমজান। বাঙালি মুসলিমদের ইফতারে অন্যতম অনুষঙ্গ খেজুর। খেজুর ছাড়া যেন ইফতার জমেই না। রাসুল (স.) নিজে ইফতারে খেজুর খেতেন এবং সাহাবিদেরও তিনি ইফতারে খেজুর খেতে বলেছেন। প্রচলিত আছে, ইফতারে খেজুর থাকলে সেটি বরকতময় হয়।

সুন্নত অনুসরণের পাশাপাশি ইফতারের খাবারে খেজুর সুস্বাস্থ্যের জন্য উপকারী। কারণ, সারা দিন রোজা রাখার ফলে পেট খালি থাকার কারণে শরীরে যে গ্লুকোজের ঘাততি দেখা দেয়, খেজুর তা দ্রুত পূরণে সাহায্য করে। একই সঙ্গে খেজুরে প্রচুর পরিমাণে ক্যালরি থাকায় সারা দিনের ক্লান্তি শেষে খেজুর খেলে দ্রুত দুর্বলতা কেটে য

এবার অতি মুনাফালোভীদের কুনজর পড়েছে খেজুরের ওপর। রমজানকে সামনে রেখে সব ধরনের খেজুরের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। রাজধানীর খেজুরের আড়ৎ বাদামতলীতে গিয়ে দেখা যায়, খেজুরের বাজারে আগুন।

খেজুর আমদানিকারকদের অজুহাত অস্বাভাবিক আমদানি শুল্কের কারণে এবার ভোক্তার নাগালের বাইরে মিষ্টি খেজুর। বছরের ব্যবধানে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। মধ্যবিত্তের ২০০ টাকার খালাস খেজুর বিক্রি হচ্ছে চারশো টাকায় আর উচ্চবিত্তের মাবরুম খেজুরের দাম ৫০০ টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে এক হাজার চারশো টাকা।

এবারের রমজানে ইফতারে খেজুর কিনতে কয়েকবার ভাবতে হবে ভোক্তাদের। কারণ, পুষ্টিকর ও সুস্বাদু এই খাবারটির দাম এখন আকাশ ছোঁয়া। তবে এটা সত্যি দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেই এবার কমে গেছে ক্রেতা। রমজানের আগের সময়টাতে ক্রেতাশূন্য খেজুরের পাইকারি বাজার।

রাজধানীর খুচরা বাজারে ফরিদা, খালাস, বরই, সায়ের, নাগাল জাতের খেজুরের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এ ছাড়া, মেডজুল, মাবরুম, আম্বার, আজোয়া ও মরিয়ম খেজুরের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। দাম বেড়ে যাওয়ায় খুচরা দোকানির সঙ্গে ক্রেতাদের বিতণ্ডার সৃষ্টি হচ্ছে।

খেজুর আমদানিকারক মো. সেলিম বলেন, গত বছর ১০০ টাকার খেজুর আমদানি করলে শুল্ক কর দিতে হতো ১০ টাকা। চলতি অর্থবছরে সেই শুল্ক হার বেড়েছে হয়েছে ২৫ টাকা। এ ছাড়া ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম আয়করের পাশাপাশি ৫ শতাংশ অগ্রিম কর দিতে হচ্ছে। মোট ৫৩ শতাংশ বেশি কর দিতে হচ্ছে এই খেজুর আমদানিতে।

ঢাকা মহানগর ফল আমদানিকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুল করিম বলেন, গত বছর প্রতি কন্টেইনার খেজুরের আমদানি শুল্ক ছিল প্রায় ৪ লাখ টাকা। সেটি এখন বেড়ে ৬০ লাখ টাকা পর্যন্ত উঠে গেলেও এখন আবার তা কমিয়ে ৪৫ লাখ টাকা করেছে সরকার। সাথে এলসি খুলতে ডলার সংকট তো রয়েছেই। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের প্রভাব রয়েছে খেজুর আমদানির মূল্য বৃদ্ধিতে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ভোক্তার নাগালে খেজুর আনতে শুল্ক কমানোর বিকল্প নেই। তবে, সাধারণ ভোক্তাদের জন্য খেজুর কেনা প্রায় দুঃসাধ্য হলেও তালিকাভুক্ত নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে খেজুর বিক্রির কথা জানিয়েছে টিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান