এক ঝাঁক তারকা নিয়ে সেলিম রেজার ‘ব্যাড গার্লস

Date:

‘বিনোদন ডেস্ক: এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’। শুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহে।

সম্প্রতি এই ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন দেশের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।

ব্যাড গার্লস এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন জনপ্রিয় গীতিকার ও লেখক অনুরূপ আইচ।

ব্যাড গার্লস ওয়েব সিরিজ প্রযোজনা করছেন সিনেটেক মাল্টিমিডিয়া। তার সাথে আলাপকালে জানা গেছে, সিনেটেক ওটিটি প্লাটফর্ম ও সিনেটেক ইউটিউব এর জন্য বানানো হচ্ছে ব্যাড গার্লস।

এই প্রসঙ্গে পরিচালক সেলিম রেজা আমাদেরকে বলেন, বর্তমান সমাজের বাস্তবতা ও নানা বিষয় নিয়ে অনুরূপ আইচ দাদা খুব সুন্দরভাবে ‘ব্যাড গার্লস’র গল্প ও সংলাপ লিখেছেন। মেয়েরা কেন খারাপ পথে যায়। কেন একটা মেয়ে খারাপ পথে যেতে বাধ্য হয়। কে বা কারা তাকে বাধ্য করে। প্রায় সব সেক্টরে কাজ করতে গেলে মেয়েদেরকে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। কেউ জীবন বাঁচাতে কিংবা কেউ জীবন সাজাতে প্রবেশ করে ফেলে আলো অন্ধকারের নানা গলিতে। আশাকরি গল্পটা সবার ভালো লাগবে। গল্পের সাথে মিল রেখে, চরিত্র অনুযায়ী অভিনেতা অভিনেত্রী নির্বাচন করা হয়েছে। আমার বিশ্বাস, ব্যাড গার্লস নিয়ে দর্শক আলোচনা সমালোচনায় মুখরিত থাকবে।

ব্যাড গার্লস এ অভিনয় করছেন- শিরিন শিলা, নিঝুম রুবিনা, আমান রেজা, সাইফ খান, তানিন সুবহা, রুভেন, শিমুল, আলিফ, এস কে তৃষ্ণা, পিয়া অনন্যা, শান্তা ইসলাম, ঋতু দত্ত, ইলা আহমেদ, ইসরাত জাহান, সোনিয়া আক্তার, তানিয়া আক্তার হৃদি, ইরানি, মারিয়া, নিন্দিয়া, আসিফ বাবু, তুহিন খান।

ব্যাড গার্লস ওয়েব সিরিজের আকর্ষণীয় দুটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় দুই খলনায়ক শিবা সানু ও ডন।

এই ওয়েব সিরিজে আরও অনেক তারকা শিল্পী চুক্তিবদ্ধ হবে বলে জানিয়েছেন পরিচালক।

ব্যাড গার্লস ওয়েব সিরিজে অভিনয়ের ব্যাপারে ইতিমধ্যে অভিনেতা-অভিনেত্রীরা ভিডিও বার্তায় দিয়েছেন তাদের ভক্ত ও দর্শকদের উদ্দেশ্যে।

তারা প্রত্যেকেই বলেন, ভিন্নধর্মী গল্পের একটি ওয়েব সিরিজ ব্যাড গার্লস। এই ওয়েব সিরিজের প্রতিটা চরিত্র চ্যালেঞ্জিং। এ সিরিজে গল্পের নানা বাঁক ও মারপ্যাঁচ রয়েছে।

রয়েছে টানটান উত্তেজনা। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে। এজন্যই আমরা সবাই একত্রিত হয়ে আন্তরিকতা দিয়ে সেলিম রেজার এই ওয়েব সিরিজ জনপ্রিয় করতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান