এক্স লাভ’ এর প্রমো প্রকাশ হবে সেলিম রেজা’র জন্মদিনে

Date:

‘এক্স লাভ’ এর প্রমো প্রকাশ হবে সেলিম রেজা’র জন্মদিনে

বিনোদন প্রতিবেদক:-

ওয়েব সিরিজ ‘এক্স লাভ’ এর প্রমো আসছে নির্মাতা সেলিম রেজার জন্মদিনে। সিনেটেক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।

ওয়েব ফিল্ম সত্য ঘটনার অবলম্বনে নির্মিত।

ওয়েব ফিল্মে অভিনয়ে দেখা যাবে- আমান রেজা, আশিক চৌধুরী, নির্জোনা আফরোজ, প্রিয়া অনন্যা, সাফি খান, সাহেলা আক্তার প্রমুখ।

আমান রেজা বলেন, ‘এক্স লাভ’-এর গল্প খুব সুন্দর। নানা চমক রয়েছে। তা ছাড়া সেলিম ভাই আমার বেশ পছন্দের একজন নির্মাতা। প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করলাম। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে।

পাশাপাশি এবছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।

আশিক চৌধুরী বলেন, আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এ ওয়েব সিরিজে আমি নিজেকে উজার করে দিয়েছি । আশা করি সবার ভালো লাগবে।’

অভিনেত্রী নির্জোনা আফরোজ বলেন, আমার অভিনয়ের শুরুটা সেলিম রেজা ভাইয়ের হাত ধরে। তার সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। কাজটা দারুণ উপভোগ করেছি। আশা করছি সবার ভালো লাগবে।

নির্মাতা সেলিম রেজা বলেন, আমার জন্মদিন ১০ই এপ্রিল। এই বিশেষ দিনে তাই সিদ্ধান্ত নিয়েছি ‘এক্স লাভ’ এর প্রমো অবমুক্ত করবো।

সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে সেলিম রেজা। এটির গল্প লিখেছেন শাহরিয়ার ইসলাম, চিত্রনাট্য করেছেন সালমান জসীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান