এই কী মানবতা
লেখক: আকরাম হোসাইন
কী অপরাধ ছিলো মা’গো ফেলে গেলি নদমায়?
অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়!
নিজের সুখটাই ভাবলিরে মা
আমার কথা ভাবলি না,
জন্ম কেন
দিলি রে তুই
আগে কেন বুঝলি না?
অল্প সুখের মোহে ডুবে
আনলি ধরার বুকে
তোদের সুখের (বলি) আমি কুকুর জীবের মুখে।
লোক লজ্জার ভয়েরে মা
ভুললি আমার কথা,
বিনা দোষেই করলি দোষী
এই কী মানবতা?