ঈশ্বরগঞ্জ ঘুষ নেওয়ার অভিযোগে ওসি ক্লোজড, কনস্টেবল বরখাস্ত

Date:

দায়িত্বে অবহেলা ও ঘুষ নেওয়ার অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে গতকাল বৃহস্পতিবার রাতে ক্লোজড করা হয়েছে। এ ছাড়া বরখাস্ত করা হয়েছে কনস্টেবল এমদাদকে।

ওসি মোখলেছুর রহমানের স্থলে পদায়ন করা হয়েছে আবদুল কাদের মিয়াকে। তিনি এর আগে শেরপুরের ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) ছিলেন। এরপর মিশনে দেশের বাইরে যান। পরে শেরপুর জেলায় দায়িত্বপালন করেন।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের আসাদুজ্জামান লুলু নামের এক ব্যক্তি তাঁর সম্পদহানির আশঙ্কা নিয়ে গত ২১ অক্টোবর (বুধবার) রাতে স্থানীয় নয়ন মিয়া ও তাঁর চার ভাইসহ তাঁদের সহযোগীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন। এ সময় ওসি মোখলেছুর রহমান আকন্দ তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ লুলুর।

আসাদুজ্জামান লুলুর দাবি, ২২ অক্টোবর সকালে থানায় গিয়ে ওসিকে প্রথমে ১০ হাজার, পরে পাঁচ ও দুই হাজার টাকা মিলিয়ে মোট ১৭ হাজার টাকা দেন তিনি। এ ছাড়া অভিযুক্তদের ধরে আনার জন্য পুলিশ কনস্টেবল এমদাদকেও দেড় হাজার টাকা দেন।

এদিকে, ওইদিন সকাল ১০টার দিকে নয়ন মিয়া ও তাঁর চার ভাইসহ তাঁদের লোকজন লুলুর বাগানের গাছপালা ও পানের বরজ ভাঙচুর করে। এ ছাড়া তাঁর বাড়ির টিউবওয়েল নিয়ে যায় এবং জমিতে টিনের বেড়া দিয়ে দখল নেয়। এ সময় লুলুর ভাই আবু রায়হান রুমেল বাধা দিলে তাঁকে মারধর করা হয়।

এ ঘটনা দুটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হলেও কোনো আইনগত ব্যবস্থা নেননি ওসি। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে এলে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ‘তাঁর (ওসি মোখলেছুর রহমান আকন্দ) বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। বদলি করা হয়েছে প্রশাসনিক কারণে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান