ঈদ উপলক্ষে কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন পাবনার তাঁত কারিগররা

Date:

ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন পাবনার তাঁত পল্লি¬গুলোর বাসিন্দারা।ভোর থেকে গভীররাত পর্যন্ত তৈরি করা হচ্ছে নানা ধরনের বাহারি শাড়ি, লুঙ্গি, গামছা। পুরুষ কারিগরদের পাশাপাশি ব্যস্ত নারী কারিগররাও। কেউ সুতা কাটছেন, কেউ সানা বাঁধছেন, কেউ সুতা রং করছেন, আবার কেউবা শুকাচ্ছেন। যেন কারও ফুরসত নেই।
বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, জামদানি, সুতি কাতান, চোষা, বেনারসি, শেট নামে শাড়ি তৈরি হচ্ছে পাবনার তাঁত পল্লীগুলোতে। এছাড়া বিভিন্ন নবাবী নামের লুঙ্গিও তৈরি করছেন তাঁতিরা। জেলার ঈশ্বরদী, জালালপুর, একদন্ত, চাচকিয়া, নতুনপাড়া, দোগাছি, নিশ্চিন্তপুর, শিবপুর, বগদী, সাঁথিয়া, লক্ষীপুরসহ জেলার প্রায় ৬০ টি গ্রামের তাঁত পল্লীতে ঢুকলে খট খট আওয়াজই জানান দেয় ব্যস্ততা।
ঈশ্বরদীর বেনারসির বেশবিদেশে ব্যাপক চাহিদা থাকায় এখানকার কারিগররা আরও ব্যস্ততার মধ্যদিয়ে দিনরাত কাজ করে যাচ্ছে।এ ছাড়াও চাচকিয়ার লুঙ্গি ও দোগাছির সুতির শাড়ি সারাদেশে সমাদৃত।
বর্তমানে তাঁতপলি¬গুলোতে বিভিন্ন দামের বাহারি শাড়ি তৈরি হচ্ছে। বিশেষ করে কটন, কাতোয়াল, জুটনেট, উপেরা কটন, উপেরা সিল্ক, উপেরা কাতোয়ালের কদর রয়েছে সবচেয়ে বেশি। দেশের চাহিদা মিটিয়েও মধ্যপাচ্য, ভারতসহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে এখানকার শাড়ি।
এদিকে, আসন্ন ঈদকে ঘিরে তাঁত কারখানাগুলোতেও শ্রমিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আগের চেয়ে শ্রমিকদের ব্যস্ততা বেড়ে গেছে কয়েকগুণ। ঈদ উপলক্ষে তাঁত পল্লিগুলোতে কাজের সুযোগ থাকে বেশি। বাড়তি আয়ের জন্য অন্যান্য জেলা থেকেও শ্রমিকরা এসে এখানে কাজ করছেন।
ঈশ্বরদীর বেনারসি ব্যবসায়ী জাবেদ আলী জানান, এখানকার শাড়ীর ব্যাপক চাহিদা রয়েছে।এখান উৎপাদিত শাড়ি সারাদেশ সমাদৃত। সবচেয়ে বেশী চাহিদা রয়েছে রেশমী, কাতান, দুলহান,ব্যানারসী, জুটজামদানীর। এখানকার তৈরি শাড়ি বিদেশেও রফতানি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান