জামালপুরের ইসলামপুরে বেনুয়ারচর উত্তরপাড়া এলাকা হতে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর র্যাব ১৪। র্যাব সূত্রে জানায়, র্যাব ১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন এর নেতৃত্বে র্যারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (২৬ আগষ্ট) বুধবার রাত ৮টার দিকে ইসলামপুরের বেনুয়ারচর উত্তরপাড়া গ্রামের আব্দুল মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করে আব্দুল মোতালেবের ছেলে মো:ফাহাদ মিয়া(২৩)কে পাঁচ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেছে র্যাব। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ১০হাজার টাকা। র্যাব আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন স্থানে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করেছে।
ইসলামপুরে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব
Date:

