বিনোদন প্রতিবেদক:-
তরুণ প্রজন্মের প্রতিভাবান চিত্রনায়িকা ইরা শিকদার “আদরে আদরে তোকে চাই” শিরোনামের নতুন একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে শ্রোতামহলে হাজির হয়েছেন।
মিউজিক ভিডিওটি গত ৫ এপ্রিল সন্ধ্যা ৭ টায় টি-মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে । গানটির কথা লিখেছেন সাহাবুদ্দিন সাগর, সুরকার এফ এ প্রিতম ও সংগীত আয়োজন ও মিস্ক শোভন রায়।গানটিতে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী তৌহিদুল ইসলাম এবং তানজিন মিথিলা৷
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিও চিত্রায়নের মডেল ছিলেন ইনসাফ সুমন ও চিত্রনায়িকা ইরা সিকদার।
মিউজিক্যাল ফিল্ম প্রসঙ্গে ইরা শিকদার বলেন, ভালোবাসা পরিপূর্ণ”আদরে আদরে তোকে চাই” গানটির কথা ও ভিডিও।গানটি দর্শক আমার প্রতি প্রেমের সৃষ্টি হবে। দশকের ভালো লাগবে এবং আমার প্রতি তাদের ভালোবাসা জায়গা সুদৃঢ় হবে।সবার মনে স্থায়ীভাবে রেখে দেয়ার মতো একটি কাজ,আশাকরি গানটির সবার ভালো লাগবে।
প্রসঙ্গত; ইরা শিকদার অভিনীত ছবি তিনটি হলো – ‘পুড়ে যায় মন’, ‘মিলন সেতু’ ‘বেগম জান ‘এবং টোকাই। এছাড়াও
মুক্তির অপেক্ষায় রয়েছে সেন্সর বোর্ডের ছাড়পত্র প্রাপ্ত “ময়নার শেষ কথা” ও “অন্তরে আছো তুমি” সিনেমা দুইটি ।বর্তমান ইরা শিকদারের আরো দুইটি সিনেমার শুটিং চলছে “বন্ধু তুই আমার” ও “মিষ্টি প্রেমের ছোয়া”
চলচ্চিত্র ছাড়াও ইরা শিকদার প্রায় অর্ধশতাধিক টেলিভিশন নাটক – টেলিফিল্মে অভিনয় করেছেন।

