ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা

Date:

বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মার্চ) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘পৃথক তিন মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন তারা আদালতে উপস্থিত হননি। আমরা আদালতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।’

প্রথম মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩০ জানুয়ারি আসামিদের প্রতিষ্ঠান থেকে মামলার বাদী তানভীর আহমেদ একটি মোটরসাইকেল কেনার জন্য ২ লাখ ৯৬ হাজার ৩৪৮ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে মোটরসাইকেল না দিয়ে আসামিরা বাদীকে সমপরিমাণ টাকার চেক প্রদান করেন। সেই চেকের টাকা না পেয়ে গত ৪ ফেব্রুয়ারি আদালতে বাদী সিআর মামলাটি দায়ের করেন।

দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৬ মার্চ আসামিদের প্রতিষ্ঠান থেকে মামলার বাদী মো. মাইন উদ্দীন একটি মোটরসাইকেল কেনার জন্য ২ লাখ ৯৯ হাজার ৭৪০ টাকা পরিশোধ করেন। পরবর্তীতে মোটরসাইকেল না দিয়ে আসামিরা সমপরিমাণ টাকার চেক দেন। সেই চেকের টাকা না পেয়ে গত ৪ ফেব্রুয়ারি আদালতে বাদী সিআর মামলাটি দায়ের করেন।

তৃতীয় মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২০ মার্চ আসামিদের প্রতিষ্ঠান থেকে মামলার তৌফিক মাহমুদ তিনটা মোটরসাইকেল কেনার জন্য ৮ লাখ ৩৫ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তীতে মোটরসাইকেল না দিয়ে আসামিরা সমপরিমাণ টাকার চেক দেন। চেকের টাকা না পেয়ে গত ৪ ফেব্রুয়ারি মামলার বাদী আদালতে সিআর মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন ◾জেলায় অবৈধ স্বাস্থ্যকেন্দ্র বন্ধে জেলা প্রশাসকদের সহায়তা চান স্বাস্থ্যমন্ত্রী

চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইজিপির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩