ইউপি নির্বাচন-ভোট চলছে, টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত ১

Date:

একাত্তর বাংলাঃ টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যালটবাক্স ছিনতাইয়ের সময় গুলিতে একজন নিহত হয়েছেন। কেন্দ্রটিতে সাময়িকভাবে স্থগিত রয়েছে ভোটগ্রহণ।

এছাড়া, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও শেরপুরসহ বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।

পুলিশ জানায়, বুধবার রাত ৩টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়লে একজন দুস্কৃতিকারী নিহত হয়। এ অবস্থায় গুপ্তবৃন্দাবন কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করে কর্তৃপক্ষ। তবে, বাকি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে।

এদিকে, নেত্রকোনায় মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালভোট দেয়ার সময় ২ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীনবনগর উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার সকাল থেকে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ভোটারদের লম্বা লাইন। পরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন তার।

ময়মনসিংহে শান্তিপূর্ণভাবে চলছে হালুয়াঘাট পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে সবগুলো কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন ভোটাররা। নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সুনামগঞ্জ পৌরসভার ২৩টি কেন্দ্রে মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত পহেলা ফেব্রুয়ারি মেয়র আয়ুব বখত জগলুলের মৃত্যুর পর পৌরসভার মেয়রপদটি শূন্য হয়।

এছাড়া, খুলনা ও চট্টগ্রাম সিটি করপোরেনের একটি করে ওয়ার্ডে উপ-নির্বাচনসহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান