বিনোদন প্রতিবেদক:-
‘ভালোবাসা’ এক সংজ্ঞাবিহীন অনুভূতির নাম। একই ছাতার তলে পায়ে পা মিলিয়ে চার পায়ে চলার নামই ভালোবাসা।
স্নিগ্ধ সকালে কফির পেয়ালায় প্রিয় মানুষটিকে সঙ্গী হিসেবে চাওয়া কিংবা আনমনে বিকালে ধুলো হয়ে তাকে ছুঁয়ে যাওয়ার অনুভুতি তারাই অনুধাবন করতে পারবে যারা প্রেমের গহনে ডুবে আছে। প্রতি মুহুর্তে আবেগের স্বপ্নময় ছোঁয়ায় শিহরণ জাগে প্রেমিক মনে। সারাক্ষন একসাথে পথ চলতে ইচ্ছে করে।
চিরন্তন আবেগের এই আবেদনকে গানে গানে তুলে ধরেছেন বাংলা সঙ্গীতাকাশের জ্বলজ্বলে তুই তারকা শওকত আলী ইমন ও আঁখি আলমগীর।
‘কফির পেয়ালা’ শিরোনামের এই গানটি প্রকাশিত হবে আগামী ৩১মার্চ, রবিবার শুধুমাত্র ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ।

