আরসা প্রধান আতাউল্লাহর দেহরক্ষীসহ ৩ জন গ্রেফতার

Date:

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের রাখাইনের সশস্ত্র সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষীসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র, একটি দেশে তৈরি এলজি এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএস সাজ্জাদ হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়া ৪নং রোহিঙ্গা ক্যাম্পের জি/৯ ব্লকের বাসিন্দা মো. নুরের ছেলে আবুল হাসিম (৩১); ১২নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে হোসেন জোহার ওরফে আলী জোহার (৩২); ৬নং রোহিঙ্গা ক্যাম্প ডি/৭ ব্লকের নুর আলমের ছেলে মো. আলম ওরফে শায়ের মুসা (৩৫)।

র‌্যাব-১৫ অধিনায়ক জানান, গত ১১ ফেব্রুয়ারি রাতে কক্সবাজারের উখিয়ার ২০নং এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে মো. আসাদ উল্লাহ নামে এক যুবককে ১০-১৫ জন অজ্ঞাত সন্ত্রাসী গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িদের গ্রেফতারে র‌্যাব-১৫ কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় আরসার সেকেন্ড-ইন-কমান্ড আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষীসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে আরসার শীর্ষ সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহর একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেলের প্রধান, ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার, অর্থ সমন্বয়ক, ইন্টেলিজেন্স সেলের কমান্ডার, লজিস্টিক শাখার প্রধানসহ মোট ১০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ কক্সবাজার। তাদের কাছ থেকে সাতটি বিদেশি পিস্তল, ৫২টি দেশে তৈরি অস্ত্র, ১৪০ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০.২১ কেজি বিস্ফোরক, ২৮ পিস ককটেল, ৪ পিস আইইডি, ১.৫ কেজি মার্কারি (পারদ) উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান