মোঃ সেলিম হোসেন
সবুজের লীলাভূমি আমাদের দেশ,
ঋতুভেদে হয় তার নানা রূপ বেশ।
গ্রীষ্মের প্রখর রোদ ভেদ করে মাঠ,
সোনা ধানে ভরে গিয়ে নেয় নব ঠাট।
বোশেখের কালিমা কে দূর করে ফল,
গাছে গাছে ঝুলে রয় নিয়ে ত্যাজ বল।
গাছে গাছে পাখি মাতে পেয়ে তার ঘ্রাণ,
এ’যে মহামহিমের অকাতর দান।
আষাঢ়ের বারিধারা সারাবেলা বয়,
খাল বিল নদীনালা হেসে কথা কয়।
শ্রাবনে কোমল মাটি নেয় নব সাজ,
কচি পাতায় হেমন্ত করে যেন রাজ।
হিমে ঢেকে শীত আনে সবজি ভরা ঝুড়ি,
খেজুরের রস নিয়ে বসে পিঠা বুড়ি।
গাছে গাছে ফুটে ফুল বসন্তের কালে
পাখিদের মেলা বসে শিমুলের ডালে।
কতো দেশ আছে ভাই এই ধরাময়,
এতো রূপ এতো প্রিয় কোনো দেশ নয়।
আমাদের প্রিয় ভূমি বিধাতার দান,
ভালোবেসে সবে মোরা রাখি তার মান।

